1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে সিপিপি স্বেচ্ছাসেবকদের ব্যবহারিক উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামীকাল বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা

বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন

  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) কাউখালী থানা পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো: জুলফিক্কার আলী হায়দার।

সম্মানিত ডিআইজি পিরোজপুর জেলার কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজিক “গার্ড অব অনার” প্রদান করে।

পরিদর্শনকালে সম্মানিত ডিআইজি কাউখালী থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত সময়ে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com