1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার ভিউ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
‘জুলাই চেতনায় গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের জনতাবাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ইউনুস শরীফ বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণেই ছাত্র-জনতার ক্ষোভ থেকে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা লাভ করেছে।” তিনি বলেন, এই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের দাবিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা নতুন প্রেরণা হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস, মুক্তচিন্তা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণ সমাজকে জ্ঞান, সততা, দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় বলীয়ান হয়ে আধুনিক, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ছালাউদ্দিন সুমন, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক বরকত উল্লাহ, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডা. অলিউল্লাহ সিকদার। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাজমুন নাহার রত্না, আবিদ হোসেন, আয়েশা আক্তার রিপা, মো. আলি রিফাত ও হাসনা আক্তার। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শরীফ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com