
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জনাব মোঃ পারভেজ মাজমাদার ও মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার,নিজ ইচ্ছায় তাদের সামগ্রিক দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন।
সোমবার (১৮ মে ) এক যৌথ সিদ্ধান্তে তারা জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে,তাদের এই আকস্মিক সিদ্ধান্তে জেলা রাজনীতিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে তারা পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরবেন না, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
<p>Owner & Founder: MD Mahadi Hasan Hridoy,Co-Founder / Partner: Rajib Hasan Raju,Office Address: Sharif Para, Sadar Road, Charfassion, Bhola,Bangladesh.</p>
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি