
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
[কুষ্টিয়া,বাংলাদেশ – ৭ মার্চ,২০২৬] – দেশের বৈদ্যুতিক টু-হুইলার শিল্পে অন্যতম অগ্রগামী ব্র্যান্ড 'রিভো বাংলাদেশ কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম এর দক্ষিণ পাশে তাদের সর্বশেষ থ্রি এস (বিক্রয়,সার্ভিস ও স্পেয়ার পার্টস) শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে টেকসই ও আধুনিক পরিবহন সমাধান পৌঁছে দেওয়া এই ব্র্যান্ডের যাত্রাপথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে রিভো উদ্ভোদন করলো এই নতুন শোরুমটি। এখান থেকে গ্রাহকরা এক ছাদের নিচে পাবেন সম্পূর্ণ থ্রি এস সেবা—যা বিক্রয়,বিক্রয়োত্তর সেবা ও যন্ত্রাংশ নিশ্চিত করবে। পরিবেশবান্ধব,উন্নত প্রযুক্তি ও সাশ্রয়ী গতিশীলতার প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকায়,রিভো'র এই সম্প্রসারণ যথার্থ সময়ে এবং প্রাসঙ্গিক উদ্যোগ হিসেবে বিবেচিত।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর,জনাব ভ্যান নি,যিনি ব্যক্তিগত পরিবহনের টেকসই ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে রিভোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জনাব ভ্যান নি বলেন,রিভো-র লক্ষ্য শুধুমাত্র ইলেকট্রিক যানবাহন বিক্রি নয়,বরং এটি একটি স্মার্ট ও টেকসই ভবিষ্যত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। কুষ্টিয়া এমন একটি সম্ভাবনাময় এলাকা,যার উদ্ভাবনী মনোভাব ও আগ্রহ আমাদের উৎসাহিত করে। এই নতুন শোরুমের মাধ্যমে আমরা আরও বিস্তৃত মানুষের কাছে আমাদের উচ্চ-কার্যক্ষম,প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী ইভি পৌঁছে দিতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন বলেন,দেশের বাজারে রিভো নিয়ে এসেছে প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। গত প্রায় এক দশক ধরে তারা টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে দেশের বাজারে সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করছে। শক্তিশালী মোটর আর অত্যাধুনিক লং-রেঞ্জ প্রযুক্তির সমন্বয়ে তৈরি রিভোর বৈদ্যুতিক বাইক। এছাড়াও,ক্রেতাদের সুবিধার্থে আমাদের রয়েছে ডোরস্টেপ হোম সার্ভিস। এ সুবিধার আওতায় হটলাইন কল করার তিন কর্মদিবসের মধ্যে নিজেদের কাঙ্ক্ষিত ঠিকানায় সেবা গ্রহণ করতে পারবেন ক্রেতারা। ক্রেতাদের সেরা বিক্রয়োত্তর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রিভো।
এ সময় কুষ্টিয়া আর্থ ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী এস এম তানভীর রায়হান বলেন মজবুত,টেকসই,পরিবেশ বান্ধব এবং সকলের জন্য সহজ যাতায়াত নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে আর্থ ইন্টারন্যাশনাল। এর ই ধারাবাহিকতায় কুষ্টিয়াবাসীকে আধুনিক,দীর্ঘস্থায়ী এবং উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রিক মোটরসাইকেলের সেবা দিতে যশোরের পর কুষ্টিয়া তে রিভো নিয়ে আসার সিদ্ধান্ত নেয় আর্থ ইন্টারন্যাশনাল।
আধুনিক এই থ্রি এস সেন্টারে আগত গ্রাহকরা টেস্ট রাইড এবং ক্রয়ের জন্য দেখতে পারবেন রিভো সর্বশেষ মডেলসমূহ—E52,C32Y,A12S,A10 এবং A11,যা শহুরে ব্যস্ততা,শক্তি-সাশ্রয় এবং রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে।
বিশেষ উদ্বোধনী অফার,দক্ষ সার্ভিস সাপোর্ট এবং ক্রমবর্ধমান ইলেকট্রিক রাইডার কমিউনিটি নিয়ে রিভো বাংলাদেশ কুষ্টিয়াবাসীকে আমন্ত্রণ জানাচ্ছে এই বৈদ্যুতিক বিপ্লবে অংশ নিতে।
বর্তমানে রিভো বাংলাদেশ কুষ্টিয়া সহ দেশব্যাপী ঈদ ডাবল ধামাকা অফার ঘোষণা করেছে যেখানে স্ক্রাচ কার্ড ঘষলেই থাকছে সর্বোচ্চ ১ লক্ষ্য টাকা,রিভো মোটরসাইকেল সহ আরো অনেক আকর্ষণীয় উপহার।
সর্বশেষ আপডেট,অফার এবং ইভেন্ট হাইলাইট পেতে ভিজিট করুন: www.revoo.com.bd এবং ফলো করুন https://web.facebook.com/RevooKushtiaEarthInternational ফেইসবুক পেজ টি।
<p>Owner & Founder: MD Mahadi Hasan Hridoy,Co-Founder / Partner: Rajib Hasan Raju,Office Address: Sharif Para, Sadar Road, Charfassion, Bhola,Bangladesh.</p>
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি