
প্রতিবেদন:
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা গোলাম ইফতেখার আলম জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তিনি এ জবানবন্দি দেন।
ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে একই ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা আরেকটি মামলায় দুজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এবং সিআইডির কর্মকর্তা গোলাম ইফতেখার আলম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ তাঁরা তাঁদের জবানবন্দি দেন।
হানিফ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এই মামলার সব আসামিও পলাতক রয়েছেন।
<p>Owner & Founder: MD Mahadi Hasan Hridoy,Co-Founder / Partner: Rajib Hasan Raju,Office Address: Sharif Para, Sadar Road, Charfassion, Bhola,Bangladesh.</p>
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি