
মেহেদী হাসান হৃদয় :
ভোলার দৌলতখান উপজেলায় স্বামী ও সন্তান রেখে কথিত প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক গৃহবধূর অনশনের খবর ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দৌলতখান উপজেলার উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাইমুল হাসানের স্ত্রী ইতি বেগমের সঙ্গে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনু মিয়ার ছেলে ফাহাদের প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি ইতি বেগম ফাহাদের বাড়িতে গিয়ে তাঁকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বলে জানা গেছে। তবে অনশনের খবর পেয়ে ফাহাদ বাড়ি ছেড়ে চলে গেছেন বলে দাবি করা হয়েছে।