মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
প্রধানমন্ত্রী তারেক রহমানেরঈ নিদের্শনায় বন্যা কবলিত মানুষের জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মিজানুর রহমান। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন আজ ১৩ জুলাই ২০২৬ইং
এসময় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে মোট ১ হাজার ২০০ মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোঃআনোয়ার সাদাত,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা
মোঃ ইলিয়াস মেহেদী,জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,পুলিশ সুপার মোঃমোরতোজা আলী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃএমএন আবছার, যুগ্ম সম্পাদক মোঃমোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু । দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃতানজিল পারভেজ, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃশফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃজয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃশরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।